
ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এলিমিনেটর ম্যাচে ড্যারেন স্যামির দুর্দান্ত ব্যাটিংয়ে ৩ উইকেটে হারিয়েছে তামিম ইকবালের চিটাগং কিংসকে। ফলে, ক্রিস গেইল, ডোয়াইন স্মিথ, তাসকিন আহমেদদের টুর্নামেন্ট থেকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠলো রাজশাহী কিংস।
মঙ্গরবার মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নামা চিটাগং ভাইকিংস নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৪২ রান। অধিনায়ক তামিম ইকবাল ৫১ রান আর ক্রিস গেইল করেন ৪৪ রান।
রাজশাহীর হয়ে ৪ ওভারে মাত্র ১১ রান খরচ করে সর্বোচ্চ চারটি উইকেট তুলে নেন উইলিয়ামস। ফরহাদ রেজা দুটি ও জেমস ফ্রাঙ্কলিন নেন একটি উইকেট।
১৪২ রানের জবাবে ব্যাট করতে নেমে ৯ বল হাতে রেখে ৭ উইকেট হারিয়ে জয় তুরে নেয় রাজশাহী কিংস। ২৭ বলে ৭টি চার আর দুটি ছক্কায় অপরাজিত ৫৫ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ড্যারেন স্যামি। ফরহাদ রেজা ১১ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন। তাদের অবিচ্ছিন্ন জুটি থেকে আসে ৪৯ রান।
চিটাগং ভাইকিংসের হয়ে সাকলাইন সজীব ও শুভাশিস রায় নেন দুটি করে উইকেট আর মোহাম্মদ নবী ও আবদুর রাজ্জাক নেন একটি করে উইকেট।
























































