স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চান্দিনায় পাওয়ার ট্রিলারের (ট্রাক্টর) চাপায় সুমন (০৮) নামে একটি শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার (০৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার বরকইট ইউনিয়নের কিছমত-শ্রীমন্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
সুমন তার মায়ের সঙ্গে নানা আবদুল লতিফের বাড়িতে বসবাস করতো।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, দুপুরে তার নানার বাড়ির নির্মাণাধীন বিল্ডিংয়ের বালুবাহী ট্রাক্টরের পেছনে ঝুলছিল সুমন। এসময় ধাক্কা লেগে চাকার নিচে পিষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


















































