শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রজন্ম লীগ কার্যালয় থেকে নেতা আটক, ফেনসিডিল জব্দ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১২.২০১৬

photo-1481117831-550x306
ডেস্ক রিপোর্ট : খুলনায় প্রজন্ম লীগের কার্যালয় থেকে এক নেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় ওই কার্যালয় থেকে ২৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

আটক আল-আমিন বয়াতি খুলনা মহানগর প্রজন্ম লীগের দপ্তর সম্পাদক। বুধবার বিকেল ৩টার দিকে তাঁকে আটক করা হয়। এ ছাড়া এক শিশুকেও (১১) আটক করা হয়েছে।

র‍্যাব-৬ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (এএসপি) নুরুজ্জামানের নেতৃত্বে খুলনা মহানগর প্রজন্ম লীগের কার্যালয়ে অভিযান চালায় র‍্যাব। এ সময় কার্যালয়ের ভেতর থেকে আল আমিন বয়াতিকে আটক করা হয়। আর জব্দ করা হয় ২৯ বোতল ফেনসিডিল।

র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করছেন। এ সময় তিনি বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে।

পুলিশ কর্মকর্তা আরো বলেন, ‘আমাদের কাছে তথ্য আছে, এই ফেনসিডিল বিক্রি ও আনা-নেওয়ার কাজে ১১ বছরের এক শিশুকে ব্যবহার করা হয়। র‍্যাব তাকে কিশোর অপরাধ সংশোধনাগারে পাঠানোর ব্যবস্থা করবে।’

এ ব্যাপারে আটক প্রজন্ম লীগের দপ্তর সম্পাদক আল-আমিন বয়াতি বলেন, ‘স্থানীয় ইয়ং বয়েস ক্লাবের নাসির বিক্রি করার জন্য আমাকে ফেনসিডিলগুলো দিয়ে গেছে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি