শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বিদ্যুৎ উৎপাদন নিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে আলোচনা চলছে: প্রধানমন্ত্রী


বিদ্যুৎ উৎপাদন নিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে আলোচনা চলছে: প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১২.২০১৬

pm-550x367

পূর্বাশা ডেস্ক:

বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ ২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা চাই দেশের উন্নয়ন হোক। দেশ এগিয়ে যাক।

বুধবার সকালে ‘অদম্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে রাজধানীর বসুন্ধরা কনভেশন সেন্টারে জাতীয় বিদ্যুৎ সপ্তাহের উদ্বোধন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

এসময় প্রধানমন্ত্রী বলেন, ২০২১ সালে বাংলাদেশের সুবর্ণজয়ন্তী পালন করা হবে। ২০২১ সালে মধ্যেই বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত তথা সমৃদ্ধ দেশে উন্নীত করার মাহাপরিকল্পনা হাতে নিয়েছি। শতভাগ বিদ্যুৎ সুবিধা প্রদানের জন্য বর্তমান সরকারে বিভিন্ন পরিকল্পনা রয়েছে।

শেখ হাসিনা বলেন, বিদ্যুৎ উৎপাদন, আমদানির ব্যাপারে ভারতের সঙ্গে কথা হয়েছে। নেপাল, ভুটানের সঙ্গে আলাপ-আলোচনা করেছি। সেখানে আমরা উৎপাদন করবো, বিক্রি করবো। বিদ্যুৎ নিয়ে আসবো। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কাজ শুরু হয়েছে। মূল প্রকল্প পাশ হয়ে গেছে। এছাড়া আমরা সৌর বিদ্যুৎ, বায়ো গ্যাস উৎপাদনে পদক্ষেপ নিয়েছি।

তিনি আরো বলেন, আমাদের লক্ষ্য এ দেশের সব মানুষের ঘরে ঘরে আলো জ্বালবো। এই লক্ষ্যেই সরকার এগিয়ে যাচ্ছে। শুধু তাই নয় যারা প্রত্যন্ত অঞ্চলে থাকে তাদের কাছে আলো পৌঁছে দিতে সোলারের ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, অদম্য বাংলাদেশ’ এ প্রাতিপাদ্যকে সামনে রেখে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বুধবার থেকে শুরু হলো জাতীয় বিদ্যুৎ সপ্তাহ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি