শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » শিক্ষা » দৃষ্টি প্রতিবন্ধীরা প্রাথমিক-মাধ্যমিকে ব্রেইল বই পাচ্ছে


দৃষ্টি প্রতিবন্ধীরা প্রাথমিক-মাধ্যমিকে ব্রেইল বই পাচ্ছে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১২.২০১৬

brail-boook-550x367
পূর্বাশা ডেস্ক:

২০১৭ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার সুযোগ বঞ্চিত তালিকাভুক্ত দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ব্রেইল বই বিতরণ করার উদ্যোগ নিয়েছে সরকার। বইগুলো প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের মধ্যে বিতারণ করা হবে।

সাদা কাগজে কালির ছাড়াই ছাপার অক্ষরে তৈরি এই বিশেষ বইয়ে আঙ্গুল দিয়ে স্পর্শ করলেই অক্ষর সম্বন্ধে ধারণা পাবে দৃষ্টি প্রতিবন্ধীরা।

বাংলাদেশ অন্ধত্ব ও স্বল্প দৃষ্টি জরিপ ২০১৩-এর তথ্য অনুযায়ী দেশে দৃষ্টি প্রতিবন্ধীর সংখ্যা সাড়ে সাত লাখেরও বেশি। এর মধ্যে খুব সামান্যই শিক্ষার সুযোগ পান। পর্যাপ্ত অবকাঠামো থাকলেও, শুধু ব্রেইল পদ্ধতির বইয়ের অভাবে শিক্ষার আলো থেকে বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধীরা। তাই, ২০১৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিকে ব্রেইল পদ্ধতির বই ছাপার উদ্যোগ নিয়েছে সরকার।

মাত্র ৮টি বেসরকারি প্রতিষ্ঠান এই বিশেষ ধরণের বই প্রকাশ করে। কিন্তু ব্যয়বহুল হওয়ায় তা থাকে অনেকেরই ধরা ছোঁয়ার বাইরে। তাই কেবল চোখের আলোয় নয়, জ্ঞানের জগতেও নেমে আসে ঘোর অন্ধকার। তাই শিক্ষার আলোকে সর্বস্তরে ছড়িয়ে দিতে নতুন বছরের শুরুতেই তালিকাভুক্ত দৃষ্টি প্রতিবন্ধীদের বিনামূল্যে দেয়া হবে ব্রেইল বই।

তারপরও দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল পদ্ধতির বইয়ের ঘাটতি থেকে যাবে। তবে, আগামীতে আরো বই ছাপানো অঙ্গীকার করেছেন শিক্ষামন্ত্রী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি