শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » শিক্ষা » শিক্ষামন্ত্রীর প্রশ্ন ভালো ফলাফলের সমালোচকদের উদ্দেশ্য নিয়ে


শিক্ষামন্ত্রীর প্রশ্ন ভালো ফলাফলের সমালোচকদের উদ্দেশ্য নিয়ে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১২.২০১৬

nahit20161206202004

পূর্বাশা ডেস্ক:

পরীক্ষায় শিক্ষার্থীদের ভালো ফলাফলের সমালোচকদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ভালো ফলের জন্যই দেশে ঝড়ে পড়ার হার কমছে বলেও তিনি মনে করেন।

রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সেকায়েব প্রকল্প আয়োজিত শিক্ষকদের কর্মশালা অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ওয়াহিদুজ্জামান, প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব মো. মেজবা উল হক প্রমুখ।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। যারা এটি নিয়ে সমালোচনা করেন তারা শিক্ষা ব্যবস্থার উন্নতি আশা করেন না।

শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের করতে আমরা শিক্ষকদের নানা প্রশিক্ষণের মাধ্যমে ক্লাস পাঠদানে আধুনিক ও যুগোপযোগী করে তুলছি উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘পড়ালেখায় মনোযোগী করতে পাঠ্যপুস্তক আরো সহজবোধ্য ও পরীক্ষা পদ্ধতিকে আনন্দদায়ক করে তোলার কাজ শুরু হয়েছে।’

সেকায়েব প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন জেলায় সুবিধাবঞ্চিত ও দুর্গম এলাকার স্কুলগুলোতে ইংরেজি, অঙ্ক ও বিজ্ঞান বিষয়ে দায়িত্বরত শিক্ষকদের উন্নত প্রশিক্ষণ দিতে এ কর্মশালার আয়োয়ন করা হয়। সেখানে শিক্ষকরা তদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এছাড়াও এসব স্কুলে শিক্ষাব্যবস্থা আরো সমৃদ্ধ করতে তারা বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।

তাদের প্রস্তাবের প্রেক্ষিতে মন্ত্রী বলেন, আমরা শিক্ষার্থীদের রাখতে ১ কোটি ৪২ লাখ শিক্ষার্থীকে বৃত্তি-উপবৃত্তি দিচ্ছি। কারিগরি ও মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন করা হচ্ছে।

২০২০ সালের মধ্যে কারিগরি শিক্ষার আওতায় ২০ শতাংশ শিক্ষার্থীকে আনার পরিকল্পনা রয়েছে। বর্তমানে শিক্ষা ব্যবস্থাকে বিশ্ব মানের করতে আমাদের নানা কর্মযজ্ঞ চলছে। আপনারা (শিক্ষকরা) পাঠদানের প্রতি মনযোগী হোন। স্কুলের প্রতি মনোযোগী হতে শিক্ষার্থীদের প্রতি আরো স্নেহ ও ভালবাসা বাড়ানোরও আহ্বান জানান মন্ত্রী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি