সোমবার,২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


হাসপাতাল থেকে রোগীর কিশোরী মেয়েকে তুলে নিয়ে ধর্ষণ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১২.২০১৬

264245_1

পূর্বাশা ডেস্ক:

জেলার উখিয়ায় হাসপাতালে ভর্তি রোগীর স্কুলপড়ুয়া মেয়েকে অস্ত্রের মুখে তুলে নিয়ে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মঙ্গলবার রাতে পুলিশ ধর্ষিতার বাড়ি পরিদর্শন করেছে।

সোমবার রাত ১টার দিকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে বলে জানান তত্ত্বাবধায়কের দায়িত্বে থাকা চিকিৎসক উপজেলা পরিবার-পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন আহমদ। তবে ঘটনাটি কে বা কারা সংঘটিত করেছে তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

ধর্ষিতা ১৩ বছরের স্কুল ছাত্রী উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনার পাড়া এলাকার বাসিন্দা এবং সোনার পাড়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি