পূর্বাশা ডেস্ক:
বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা বললেন, বিয়ে তো করব। তবে ঠিক কবে, তা বলতে পারছি না।
অন্য আট-দশটা মেয়ের মতো আমিও বিয়ে করতে চাই। তবে বিয়ে নিয়ে খুব একটা তাড়াহুড়োও নেই।
জানা যায়, ২৮ বছরের এই অভিনেত্রীর কেরিয়ারে এখন সোনালি মূহূর্ত। তাই এখনই তিনি বিয়ের কথা ভাবছেন না। একটি অনুষ্ঠানে তিনি বলেছেন, বিয়ে করব। কিন্তু জানি না কখন। এ ব্যাপারে আমি এখনো ভাবনা সেই ভাবে চিন্তা করিনি। আমি জীবনে সবকিছু খুব স্বাভাবিকভাবে করে এসেছি। জীবনে বিয়েটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়।
বলিউডে বিচ্ছেদের সংখ্যা বাড়ছে। এ নিয়ে মোটেই চিন্তিত নন অানুশকা। তিনি বলেছেন, সারা দেশেই বিবাহবিচ্ছেদের হার বাড়ছে। নারীরা এখন অনেক বেশি আত্মনির্ভরশীল। এজন্যই সম্ভবত বিচ্ছেদের হার বাড়ছে। সম্পর্ক টিকিয়ে রাখতে বাড়তি যত্ন নিতে হয়।


























































