কুমিল্লার বুড়িচং উপজেলায় একটি ডোবা থেকে এক বৃদ্ধের (৭০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বেলা ১২ টায় উপজেলার ষোলনল ইউনিয়নের নালুয়ার বাজার এলাকার কালিমন্দিরের পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায়, সকালে ডোবাতে অর্ধগলিত মরদেহটি ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে অবহিত করে। পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে বুড়িচং থানার উপ-পরিদর্শক আনিছুজ্জামান জানান, মরদেহের পরনে সাদা পাঞ্জাবি রয়েছে। কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখন বলা যাচ্ছে না।


















































