শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভোলায় সাড়ে ৪ কোটি টাকার অবৈধ জাল জব্দ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১২.২০১৬

152158bhola

পূর্বাশা ডেস্ক:

ভোলার মেঘনায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৪ কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।

জব্দকৃত জালের মধ্যে ১১ লাখ মিটার কারেন্ট জাল, ৪৫ হাজার মিটার পাই জাল এবং ৩৫ হাজার মিটার চরঘেরা জাল রয়েছে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের পেটি কর্মকর্তা মোহাম্মদ করিম জানান, জাটকা রক্ষা অভিযানের অংশ হিসেবে ভোলা সদরের ভেদুরিয়া থেকে কোস্টগার্ডের কয়েকটি দল অভিযানে নামে। এসময় দক্ষিণ জোনের আওতাধীন ভোলা, বরিশাল ও পিরোজপুরের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে মোট ১১ লাখ ৮০ হাজার মিটার জাল জব্দ করে। জব্দকৃত জাল ভোলা স্টেশনে এনে পুড়িয়ে ফেলা হয়েছে বলেও জানান তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি