বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মনিকা লিউনেস্কির মতে টাইম ম্যাগাজিনের পার্সন অব দ্য ইয়ার ইন্টারনেট ট্রল!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১২.২০১৬

পূর্বাশা ডেস্ক:

মার্কিনটেলিভিশন ব্যক্তিত্ব ও অ্যাক্টিভিষ্টমনিকা লিউনেস্কি বলেছেন, ‘ইন্টারনেট ট্রল’ কে টাইম ম্যাগাজিনের পার্সন অব দ্য ইয়ার ঘোষণা করা উচিত। বুধবার ভ্যানিটি ফেয়ারে এই মন্তব্য করেন। বলেন, আমাকে যদি টাইম ম্যাগাজিন প্রশ্ন করতো পার্সন অব দ্য ইয়ার কে ? আমি তাদের বলতাম ইন্টারনেট ট্রল।

মনিকার মতে, যে ইচ্ছাকৃতভাবে বিভিন্ন বিতর্কিত মন্তব্য ও বিষযবস্তু ইন্টারনেটে ছড়িয়ে মানুষের সাম্যতা নষ্ট করে তারাই ইন্টারনেট ট্রল। তিনি বলেন অনেক বছর ধরেই অনেকেই ইন্টারনেট বুলিংয়ের শিকার হচ্ছেন। এই বছরেই ইন্টারনেট বুলিং মারাত্মক আকার ধারণ করেছে।

অনেক বিখ্যাত ব্যক্তিরা ইন্টারনেট বুলিংয়ের শিকার হয়েছেন। অভিনেত্রী লেসলি জোনস, কমেডিয়ান এমি শুমার, এনএফএল খেলোয়াড় কলিন কাপারনিক ডোনাল্ড ট্রাম্প এমনকি মার্কিন নির্বাচনও এর থেকে রেহায় পায় নি।

তিনি আরো বলেন, অনেকেই ব্যক্তিগতভাবে ইন্টারনেট বুলিংয়ের শিকার হয়েছেন যার ফলাফল ভয়াবহ। গত সপ্তায় নিজের ওজন নিয়ে ইন্টারনেট বুলিংয়ের জেরে নিজের পরিবারের সামনেই মর্মান্তিকভাবে মৃত্যু হয় ব্যান্ডি ভেলা নামের এক তরুণীর। তবে অনেক সামাজিক মাধ্যমই তাদের ইন্টারনেট ট্রলিংয়ের বিধি নিষেধ প্রণয়ন করেছে।

তিনি আরো বলেন, আমাদের উচিৎ সবার জন্য ইন্টারনেটে অনুকুল অবস্থা সৃষ্টি করা। যাতে ইন্টারনেট কারো জন্য হুমকি না হয়।

সূত্র: দ্য হিল



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি