শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অসুস্থ বাবাকে চিকিৎসা করাতে এসে ইয়াবাসহ নারী আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.১২.২০১৬

atok_women1481368371

পূর্বাশা ডেস্ক:

অসুস্থ বাবাকে হাসপাতালে চিকিৎসা দিতে আনার সুযোগকে কাজে লাগিয়ে পাচারের সময় কক্সবাজার শহরে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক নারীকে আটক করেছে পুলিশ।

শনিবার বিকেল সাড়ে চারটার দিকে কক্সবাজার শহরের হাসপাতাল সড়ক সংলগ্ন ফুয়াদ আল খতিব হাসপাতালে এ অভিযান চালানো হয়েছে বলে জানান কক্সবাজার সদর থানার এসআই মানস বড়ুয়া।

আটক নারী তাসলিমা আক্তার (২৯) উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার মোক্তার মিয়ার মেয়ে।

এসআই মানস জানান, উখিয়া থেকে রোগী বহনকারী একটি গাড়িতে করে ইয়াবার চালান পাচারের খবরে পুলিশ শনিবার বিকেলে কক্সবাজার শহরের ফুয়াদ আল খতিব হাসপাতালে অভিযান চালায়। এ সময় রোগীর গাড়ির সঙ্গে আসা এক নারী পুলিশ দেখে হাসপাতালের ভেতর দৌড়ে পালানোর চেষ্টা করে।

এ সময় পুলিশ ধাওয়া দিয়ে তাসলিমা আক্তারকে আটক করতে সক্ষম হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ১৫ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

তিনি জানান, কক্সবাজারে একই গাড়িতে সঙ্গে আসা অসুস্থ রোগী আটক নারী তাসলিমার বাবা। অসুস্থ বাবাকে চিকিৎসা করাতে নিয়ে আসার সুযোগকে কাজে লাগিয়ে আটক নারী ইয়াবা পাচারের চালান নিয়ে এসেছিল।  আটক নারীর বিরুদ্ধে থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান এসআই মানস।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি