শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় মাদকসহ বিভিন্ন চোরাই পণ্য উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.১২.২০১৬

press-brief-10-12-16

স্টাফ রিপোর্টার ঃ

কুমিল্লায় পৃথক অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন ধরনের চোরাই পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-১০ এর সদস্যরা।

 শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল শুক্রবার রাত ১০টার দিকে কুমিল্লা সদরের রামধনপুর এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১০ বোতল হুইস্কি ও ১০ হাজার পিস অবৈধ স্টেরয়েড ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৩৬ বোতল হুইস্কি, ৪০ বোতল ফেনসিডিল, ১২টি থ্রি-পিস, নয়টি শাল ও দুই হাজার ১৪০ বোতল ওষুধ উদ্ধার করা হয়।

উদ্ধার করা মাদক কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং অন্যান্য পণ্য কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি