শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জগন্নাথপুরে ডাকাত অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.১২.২০১৬

122914atok-11_kalerkantho_pic_2-550x337
পূর্বাশা ডেস্ক:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ফখর উদ্দিন (৪০) উপজেলার খাগাউড়া গ্রামের বাসিন্দা।
শুক্রবার দিনগত রাতে উপজেলার হলিকোনা বাজার এলাকা থেকে তাকে পাইপ গান ও গুলিসহ গ্রেফতার করা হয়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরসালিন জানান, ফকর উদ্দিন ডাকাতি ও খুনসহ একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরো একটি মামলা হয়েছে। শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি