পূর্বাশা ডেস্ক:
নোয়াখালীর সোনাপুর থেকে ধর্ষণ মামলার পলাতক আসামি মাসুদকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের সদস্যরা। শুক্রবার রাতে জিরো পয়েন্টের সিএনজি স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মাসুদুর রহমান মাসুদ (৩০) সদর উপজেলার পশ্চিম চর উরিয়ায় বেলাল হোসেনের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত মাসুদুর রহমান মাসুদ জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ পলাতক অবস্থায় আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছে। আসামিকে সুধারাম থানায় হস্তান্তর করা হয়েছে।


























































