শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ফেনীতে শিশুর লাশ উদ্ধার : আটক ১


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.১২.২০১৬

feni1481354393

পূর্বাশা ডেস্ক:

ফেনীর রাজাপুরে নিখোঁজ শিশুর লাশ উদ্ধারের ঘটনায় রেহানা আক্তার নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে রাজাপুরের বিজয়নারায়ণপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

নিহত জাহিন তাসলিম রিন্তি (৬) পূর্ব জয়নারায়ণপুর গ্রামের নাছির উদ্দিনের মেয়ে।

নিহতের বাবা নাছির উদ্দিন জানান, ১০ লাখ টাকা লেনদেনের জেরে চাচাতো ভাইয়ের স্ত্রী রেহানা আক্তারের সঙ্গে তার শালিস হয়। এরপর বিকেল ৩টায় শিশুটি নিখোঁজ হয়। ঘটনার পর নাছির উদ্দিন দাগনভূয়া থানায় সাধারণ ডায়েরি করেন।

দাগনভূয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম উদ্দিন জানান, লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অতি শিগগির হত্যার রহস্য উদঘাটিত হবে।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি