মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিশ্বকাপে ৪৮ দল! কী হবে?


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.১২.২০১৬

265154_1

ডেস্ক রিপোর্ট ঃ

এমনিতেই সারা বছর ধরে ফুটবলারদের ব্যস্ত সূচি নিয়ে মোটেই সন্তুষ্ট নন ম্যানচেস্টার সিটি ম্যানেজার পেপ গার্দিওলা। তার উপর ভবিষ্যতে বিশ্বকাপে দলের সংখ্যা ৪৮-এ উন্নীত করার ফিফার বিবেচনাধীন প্রস্তাবের সমালোচনা করে গার্দিওলা বলেছেন, ‘‘এই ধরনের সিদ্ধান্ত খেলোয়াড়দের হত্যার সামিল।”

ম্যান সিটির এই কোচ বিশ্বাস করেন ফুটবলের সর্বোচ্চ সংস্থার নির্ধারিত কোনো প্রতিযোগিতা থাকলে এমনিতেই খেলোয়াড়দের স্বার্থটি চাপা পড়ে যায়। এটা হাই প্রোফাইল আন্তর্জাতিক টুর্নামেন্ট কিংবা লোভনীয় প্রাক মৌসুম ট্যুর যাই হোক না কেন। চলতি সপ্তাহে ফিফা সভাপতি গিয়ান্নি ইনফানতিনো বিশ্বকাপে দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করার পরিকল্পনা গণমাধ্যমে প্রকাশ করেছেন। এবারের ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ প্রথমবারের মতো ১৬ থেকে বাড়িয়ে ২৪টি দল নিয়ে অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এই ধরনের বড় প্রতিযোগিতার সবসময়ই বিপক্ষে গার্দিওলা। তার মতে যেহেতু সারা বছর ধরেই খেলোয়াড়দের ব্যস্ত সূচির মধ্যে থাকতে হয় সেজন্য দলগুলোর জন্য বদলী খেলোয়াড়ের সংখ্যা আরো বেশী করাটা জরুরী। তিনি বলেন, ‘এটা শুধুমাত্র ইংলিশ ফুটবলে নয়, এটা পুরো বিশ্বের জন্যই প্রযোজ্য। এখন তারা বলছে ৪৮টি দল নিয়ে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। আমরা মূলত খেলোয়াড়দের হত্যার পরিকল্পনা করছি। আমরা গুনগত দিকটি বিবেচনা করতে গিয়ে সংখ্যার দিকে তাকাচ্ছি না। এ কারনেই খেলোয়াড়দের মূলত কোন বিশ্রাম হচ্ছে না। তাদের ওপর অনেক ধরনের চাপ সৃষ্টি হচ্ছে। প্রতিযোগিতা যত বাড়বে ম্যাচও বাড়বে, সাথে সাথে আবহও বাড়বে। স্পেনের চারটি দল চ্যাম্পিয়নস লীগে ও তিনটি দল ইউরোপা লীগে খেলে। সে কারনেই ইংলিশ লীগ থেকে স্পেনের মানটা আরো বেশী। ফিফা যে সিদ্ধান্ত নেয় আমাদের সেটা মেনে নিতে হয়। আমি শুধুমাত্র খেলোয়াড়দের কথা চিন্তা করছি। তাদের জীবনেও বিরতির প্রয়োজন রয়েছে।

এই বিরতির কোন জায়গা এখন আর নেই। কারণ মৌসুম শেষ করার এক সপ্তাহের মধ্যে আমাদের বিশ্বকাপ খেলতে হয়, এরপর তিন সপ্তাহ পরে আমরা প্রাক মৌসুম ম্যাচ খেলতে চায় না, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ায় যাই। আমাদের মিলান, জুভেন্টাস রিয়াল মাদ্রিদের মতো দলগুলো বিপক্ষে খেলতে হয়, সমর্থকরা আশা করে আমরা যেন জিতি। এরপর কোনো ধরনের প্রস্তুতির সময় থাকে না। আবারো ১১ মাসের মৌসুম শুরু হয়ে যায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি