বুধবার,৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » ২০১৯ ইউরো অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের ভেন্যু নির্ধারণ


২০১৯ ইউরো অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের ভেন্যু নির্ধারণ


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.১২.২০১৬

142609euro_kalerkantho_pic

পূর্বাশা ডেস্ক:

২০১৯ ইউরোপীয়ান অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের ভেন্যু নির্ধারিত হয়েছে। ইতালিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে এই টুর্নামেন্টটি ইতালি ও সান মারিনোতে যৌথভাবে অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টে ১২টি দল অংশ নিবে। এই আসর থেকেই ২০২০ টোকিও অলিম্পিকে ইউরোপীয়ান বাছাইপর্বের দল চূড়ান্ত হবে। ইতালিয়ান চারটি শহর বোলোগনা, সিজিনা, রেজ্জিও এমিলা ও উদিনে ছাড়াও ইউরোপের ছোট দেশ হিসেবে পরিচিত সান মারিনোতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ইউয়েফা এক বিবৃতিতে জানিয়েছে টুর্নামেন্টটি হয়তবা ২০১৯ সালের জুনে অনুষ্ঠিত হতে পারে।

অনূর্ধ্ব-২১ পর্যায়ে বেশীরভাগ শিরোপাই ইতালি জয় করেছে। পাঁচবার শিরোপা জয়ী এই দেশটিতে এ পর্যন্ত একবারও চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়নি। ২০১৭ সালে পোল্যান্ডে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় এবারই প্রথমবারের মত ১২টি দেশ অংশ নিচ্ছে। আগের ফর্মেটে আটটি দল থেকে চারটি দল এবার বাড়ানো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি