বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ছাত্রলীগ নেতা আটকের জের ধরে থানায় ভাংচুর, ৮ পুলিশ আহত


ছাত্রলীগ নেতা আটকের জের ধরে থানায় ভাংচুর, ৮ পুলিশ আহত


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১২.২০১৬

hobigonj-thana-attack-550x367

ডেস্ক রিপোর্ট  : হবিগঞ্জে ছাত্রলীগ নেতাকে আটকের অভিযোগে সদর থানা ঘেরাও করেছে স্থানীয় নেতাকর্মীরা। এসময় থানার জানালা ও গাড়ি ভাংচুর করে তারা। সংঘর্ষে ৮ পুলিশ আহত হয়েছেন।

পুলিশ জানায়, গতকাল (শনিবার) ট্রাফিক আইন না মেনে মোটরসাইকেল চালানোয় হবিগঞ্জ কলেজের এক ছাত্রলীগ নেতার মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসে এসআই সাহিদ। পরে এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই জেরে রোববার দুপুরে সদর থানা ঘেরাও করে হামলা ও ভাংচুর করে ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছুঁড়লে পিছু হটে তারা।

এসময় তারা সহকারী পুলিশ সুপারের গাড়িসহ পুলিশের আরো দুটি গাড়িতে ভাংচুর চালায়। এতে গাড়ির চালকসহ ৮ জন আহত হন। -তথ্যসূত্র : সময় টিভি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি