ডেস্ক রিপোর্ট ঃ
সিঙ্গাপুরভিত্তিক মেটলাইফ ইনোভেশন সেন্টার ল্যুমেন ল্যাব ‘কোল্যাব’ শীর্ষক স্টার্টআপ এর ঘোষণা দিয়েছে। এটি আগামীর ব্যবসায়ীক প্রয়োজনগুলোকে সহায়তা করতে একটি ‘প্রোডাক্ট রেডি’ স্টার্টআপ প্রোগ্রাম। এই প্রোগ্রাম এর মাধ্যমে বীমা সংক্রান্ত প্রযুক্তি ভিত্তিক কোন স্টার্ট আপ অভিনব কোন সমাধান প্রদানের মাধ্যমে মেটলাইফ এর সহায়তায় বাস্তাবায়নের সুযোগ পেতে পারে।
এ প্রসঙ্গে ”ল্যুমেন ল্যাব” এর সিইও ও মেটলাইফ এশিয়ার চীফ ইনোভেশন অফিসার জিয়া জামান বলেন, “ধারণা আদান-প্রদান ও সমাধান তৈরির ক্ষেত্রে ‘কোল্যাব’ স্টার্টআপদের জন্য উপযুক্ত এবং অন্যতম মার্কেটপ্লেস। প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমাদের গ্রাহকদের সমস্যা সমাধানের মাধ্যমে দক্ষতার সঙ্গে ব্যবসা পরিচালনা করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। নতুন আবিষ্কার যেমন দ্রুততার সঙ্গে বৃদ্ধি পাচ্ছে তেমনি বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতাও নিয়মিত কাজের অংশ হয়ে যাচ্ছে, আমরা স্টার্টআপ কমিউনিটির সহায়তায় এ ধরনের প্রতিবন্ধকতা নিয়ন্ত্রনে নিয়ে আসতে আগ্রহী।”
‘কোল্যাব’ প্রোগ্রামটির জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। গ্রাহকদের সঙ্গে যোগাযোগ, অভিযোগ গ্রহণের প্রক্রিয়া, বীমা ব্যবসার মডেল ও বিপণন প্রক্রিয়া নির্ভর অভিনব সমাধানের জন্য প্রোগ্রামটি অংশগ্রহণের জন্য আবেদন আহবান করছে। মেটলাইফ ছাড়াও এ প্রোগ্রামে স্টার্টআপদের সহায়তার জন্য বিশেষজ্ঞ দল এবং কো-স্পন্সর হিসেবে অ্যামাজন ওয়েব সার্ভিসেস, মাইক্রোসফট বিজস্পার্ক, ওয়েভমেকার পার্টনারস এবং ওলিভার ওয়েম্যান, স্টার্ট আপদের সহায়তায় কাজ করবে। আগামী ১৯ মে, ২০১৭ তারিখের ডেমো ডে-তে উপস্থাপনের জন্য ‘কোল্যাব’ সারা বিশ্ব থেকে কয়েক স্তরের পর্যালোচনার মাধ্যমে মোট আটটি স্টার্টআপকে নির্বাচন করবে। বিজয়ী স্টার্টআপ মেটলাইফে-এ তাদের স্টার্ট আপ পাইলট আকারে বাস্তবায়নের লক্ষ্যে পাবেন ১০০,০০০ মার্কিন ডলারের চুক্তি। http://www.lumenlab.sg/ লিংকে ভিজিট করে ‘কোল্যাব’ সম্পর্কে আরো বিস্তারিত জানা যাবে।
“মেটলাইফ-এ আমাদের লক্ষ্য থাকে কিভাবে ব্যবসাকে কার্যকরভাবে ঢেলে সাজানো যায় যাতে করে গ্রাহকদের সঙ্গে একটি সুসস্পর্ক বজায় থাকে। ডিজিটাল ও প্রযুক্তিগত ইনোভেশনে বিনিয়োগ করার ক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট শিল্পে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত আর এরই স্বাভাবিক ধারাবাহিকতায় ‘কোল্যাব’ প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। স্টার্টআপদের জন্য এটি বিশাল একটি সুযোগ যেখানে প্রযুক্তি ব্যবহার করে বীমা ব্যবসাকে ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত করার সুযোগ থাকবে, যাতে করে পুরনো পদ্ধতিকে বিদায় জানিয়ে নতুনভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করা যায়” বলেছেন মেটলাইফ এশিয়ার প্রেসিডেন্ট ক্রিস টাউনসেন্ড।
ডিজিটাল ইনোভেশনের ক্ষেত্রে মেটলাইফ এর পদক্ষেপ উল্লেখযোগ্য। গত ২০১৫ সালের জুলাই মাসে ”ল্যুমেন ল্যাব” উদ্বোধন করা হয়, যার লক্ষ্য হচ্ছে স্বাস্থ্য, বার্ধক্য ও সম্পত্তি সম্পর্কিত বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রে কিভাবে নতুন ব্যবসায়িক মডেলের উন্নয়ন সাধন করা যায়। গ্রাহকরা যাতে আর্থিকভাবে আরো স্বচ্ছল হতে পারে এবং সমৃদ্ধ জীবন-যাপন করতে পারে সে লক্ষ্যে ‘কোল্যাব’ স্টার্ট আপ ও উদ্যোক্তাদের সাথে নিয়ে নানা ব্যবসায়িক সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করবে।
উল্লেখ্য, ‘কোল্যাব’-এ অংশ নিতে আগ্রহী স্টার্টআপ আগামী ২৯ জানুয়ারি, ২০১৭ তারিখের মধ্যে http://collab.lumenlab.sg/ এই লিংকে গিয়ে আরো বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।
মেটলাইফ:
অঙ্গপ্রতিষ্ঠান ও সহযোগী প্রতিষ্ঠান (MetLife) মিলে মেটলাইফ ওহপ. Inc. (NYSE: MET) বিশ্বের অন্যতম বৃহৎ বীমা কোম্পানী। ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত মেটলাইফ সারাবিশ্বে জীবনবীমা, বার্ষিক মুনাফা, কর্মীদের আর্থিক সুবিধা ও সম্পদ ব্যবস্থপনা সেবা দিয়ে আসছে। সারা বিশ্বে মেটলাইফের প্রায় ১০ কোটি গ্রাহক রয়েছে। বিশ্বের প্রায় ৫০টি দেশে মেটলাইফ এর ব্যবসায়িক কার্যক্রম রয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র, জাপান, লাতিন আমেরিকা, এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে মেটলাইফ শীর্ষস্থানীয় বীমা সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন:www.metlife.com
ব্যবসায়িক অঞ্চল হিসেবে বাংলাদেশ মেটলাইফ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যবসায়িক কার্যক্রমে ১৯৫২ সাল থেকে প্রতিষ্ঠানটির দীর্ঘ ইতিহাস রয়েছে। প্রায় ১৫ হাজার ফাইনান্সিয়াল এসোসিয়েট ও কর্মকর্তা-কর্মচারী নিয়ে এবং মার্কেট শেয়ার এর দিক দিয়ে মেটলাইফ বাংলাদেশের সর্ববৃহৎ জীবন বীমা কোম্পানী । বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন:www.metlife.com.bd
ল্যুমেন ল্যাব :
অভিনব উদ্ভাবন এর ক্ষেত্রে পথপ্রদর্শক হচ্ছে মেটলাইফ এর ল্যুমেন ল্যাব । এর লক্ষ্য স্বাস্থ্য, সম্পদ ও অবসর কেন্দ্রিক নতুন ব্যবসা সৃষ্টি। ল্যুমেন অর্থাৎ আলোর পরিমাপ, যা বর্তমানে এশিয়াতে আমাদের গ্রাহকদের নানা সমস্যা সমাধানে আলোকিত নতুন পথ দেখাতে আমাদের অঙ্গিকারকে নির্দেশ করে। নতুন প্রডাক্ট এবং সার্ভিসেস এর ক্ষেত্রে প্রযুক্তি ও তথ্যের ব্যবহারের মাধ্যমে আমরা মানুষকে আরো সমৃদ্ধশালী জীবন যাপনে সহায়তার লক্ষ্যে কাজ করে চলেছি। আরো তথ্যের জন্য ভিজিট করুন http://www.lumenlab.sg.

























































