শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১২.২০১৬

abu-taher-photo-12-12
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ প্রতীক বরাদ্দ দেয়া হয়।
এ সময় কুমিল্লা জেলা প্রশাসক মো: জাহাংগীর আলম, কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন অফিসার মো: রাশেদুল ইসলামসহ জেলা প্রশাসন ও নির্বাচন কমিশন কর্মকতৃাবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা পরিষদ চেয়ারম্যান পদে দুই প্রতিদ্বন্দ্বিতা প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রিয়াল এডমিরাল আবু তাহের পেয়েছেন চশমা প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থী দক্ষিন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন পেয়েছেন আনারস প্রতীক।

sazzad-cs-photo
কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীসহ ৬০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত ২ জন ও সাধারন সদস্য তিন জন নির্বাচিত হতে যাচ্ছেন।
শুধুমাত্র মেয়র, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার, পৌরসভা মেয়র ও কাউন্সিলর ও সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলররা ভোট দিতে পারবেন। আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
জানা যায়, নির্বাচনে লিফলেট, স্টিকার ও ফেস্টুন সাদাকালো হতে হবে। রঙিন কোন কিছু ব্যবহার করা যাবে না। প্রার্থীরা ১২ ডিসেম্বর থেকে নির্বাচনের ৩২ ঘন্টা আগ পর্যন্ত প্রচারণা চালাতে পারবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি