রবিবার,৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


নায়করাজ মুত্যুরগুজব ভালো আছেন


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১২.২০১৬

265622_1
পূর্বাশা বিনোদন ডেস্ক:

নায়করাজ রাজ্জাকের মুত্যু নিয়ে গুজব ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন চলচ্চিত্রের এই বরেণ্য অভিনেতা।

রাজ্জাক বলেন, যখন সময় হবে সবাইকে যেতে হবে। আল্লাহ যখন ডাক দেবেন তখন কেউ তো থাকতে পারবে না। তবে এখন ভালো আছি। তবে কারা এমন গুজব ছড়ায়, কেন ছড়ায়? তাদের কী লাভ?

স্যোশাল মিডিয়ায় রবিবার হঠাৎ করেই কয়েকজন নায়করাজের মৃত্যু খবর জানিয়ে পোস্ট করেন। কেউ কেউ নামসর্বস্ব অনলাইন পোর্টালের নিউজ লিংকও শেয়ার করে রাজ্জাকের মৃত্যু খবর ছড়িয়ে দেন স্যোশাল মিডিয়ায়।

এরপর রাজ্জাকের সঙ্গে যোগাযোগ করলে এই অভিনেতা বলেন, আমি আগের চাইতে ভালো আছি। চিকিৎসকের নির্দেশনা মেনে চলছি। বাসায় সবার সঙ্গে আনন্দ করেই দিন কাটাচ্ছি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি