
স্টাফ রিপোর্টার ঃ
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) পবিত্র জন্মদিবস ঈদে মিল্লাদুন্নবী (সাঃ) উপলক্ষে আরেফ রাব্বœী শাহ্্ আবদুস সোবাহান রিসার্চ সোসাইটি কুমিল্লা ব্যাপক কর্মসূচী গ্রহন করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে, সোয়া এক লাখ বার দরুদ শরীফ পাঠ, নগরীর বিভিন্ন স্থানে তোরন নির্মান ও সোসাইটির পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন, ঢাকা ও চট্টগ্রামের ন্যায় নবীজীর প্রেমে উদ্বেলিত জাঁকজমকপূর্ণ বর্ণাঢ্য র্যালী নগরীর গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মিলাদ-মাহফিলে অংশগ্রহণ, নবীজীর মহিমাময় বর্ণাঢ্য জীবনের উপর আলোচনা, নাত ও ক্বাসিদা পরিবেশন, মিলাদ-মাহফিল। বাদ ফজর শেষে শান্তি ও সমৃদ্ধ কামনা করে আখেরী মোনাজাত করবেন শাহ্্ সূফী ক্বারী গাজী সাইয়্যেদ হযরত মাওলানা আবদুস্্ সোবাহান আলক্বাদেরী (রহঃ) এঁর অনুগত ভক্ত মুরিদ ও আরেফ রাব্বানী শাহ্্ আবদুস্্ সোবাহান রিসার্চ সোসাইটির প্রতিষ্ঠাতা মোহতারম সূফী হযরত রুহুল আমিন সাবের সোবহানী আল ক্বাদেরী।

















































