বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ইসি গঠন: ১৮ ডিসেম্বর বিএনপির সঙ্গে বসছেন রাষ্ট্রপতি


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১২.২০১৬

bangnabhaban_255526

পূর্বাশা ডেস্ক:

নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ শুরু করছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, আগামী ১৮ ডিসেম্বর নতুন ইসি গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবেন রাষ্ট্রপতি। সূচি অনুযায়ী প্রথম দিন বিকেল সাড়ে ৪টায় বিএনপির সঙ্গে  সংলাপে বসবেন রাষ্ট্রপতি।

তিনি জানান, বিএনপি ছাড়াও ২০ ডিসেম্বর সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি, ২১ ডিসেম্বর লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও কৃষক-শ্রমিক জনতা লীগ এবং ২২ ডিসেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সঙ্গে আলোচনায় বসবেন রাষ্ট্রপতি।

এছাড়া পর্যায়ক্রমে অন্য নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকেও আমন্ত্রণ জানানো হবে বলে জানান রাষ্ট্রপতির প্রেস সচিব।

কাজী রকিবউদ্দিন আহমদের নেতৃত্বাধীন ২০১২ সালে গঠিত বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ফ্রেব্রুয়ারিতে। এ অবস্থায় নতুন নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন রাষ্ট্রপতি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি