ডেস্ক রিপোর্ট : ‘প্রতিরক্ষা বাহিনীর প্রধানের নিয়োগ, অবসর, বেতন ও ভাতা আইন-২০১৬’এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর মাধ্যমে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানরা নিয়োগের দিন থেকে ৪ বছর বাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
তাদের বেতন হবে মন্ত্রিপরিষদ সচিবের সমান অর্থাৎ ৮৬ হাজার টাকা। চাকরির বয়সসীমা শেষ হলেও তারা সরকারের অনুমতি সাপেক্ষে ৪ বছরই দায়িত্ব পালন করতে পারবেন।
মন্ত্রিসভায় ‘বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট-সংশোধিত আইন-২০১৬’ এর খসড়ায় নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে মন্ত্রী পরিষদ সচিব সাংবাদিকদের জানান, ‘ধান গবেষণা ইনস্টিটিউট আইন-২০১৬’ ও ‘বীজ আইন-২০১৬’ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সভায় মন্ত্রিসভার সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন























































