শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে শিশুর মৃত্যু গলায় ফাঁস লেগে


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১২.২০১৬

121755barishal
পূর্বাশা ডেস্ক:

বরিশাল নগরীর নিউ সার্কুলার রোডে গলাস ফাঁস লেগে এশা (৭) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল পৌনে ১০টায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
এশা বরিশাল সদরের চরকরমজী এলাকার বাসিন্দা ও বর্তমান সৌদিপ্রবাসী মো. নজরুলের মেয়ে। সে নগরীর ওয়াইডাব্লিউসি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, মা ও ছোটভাই আবিরের (৫) সঙ্গে নিউ সার্কুলার রোডে ডা. নাসির উদ্দিনের বাসায় ভাড়া থাকত এশা। সকালে বাসার বারান্দায় ছোট ভাইয়ের সঙ্গে দোলনায় বসে খেলা করছিল এশা।

হঠাৎ দোলনার রশি পেঁচিয়ে এশার গলায় ফাঁস লাগে। মা সাড়া-শব্দ না পেয়ে রান্নাঘর থেকে বারান্দায় এসে এশাকে মাটিতে পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে আসেন। পরে শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তবে ময়নাতদন্ত না করার জন্য পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি