শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় আহতদের বাচাঁতে গিয়ে রেস্টুরেন্ট কর্মচারি নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১২.২০১৬

accident-4

মোঃ বেলাল হোসাইন,চৌদ্দগ্রামঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুঘর্টনায় আহতদের হাসপাতালে নিয়ে গাড়ির চাপাঁয় মোঃ সোহেল (২৪) নামের এক রেস্টুরেন্ট কর্মচারি নিহত হয়েছে । আহত হয়েছে আরো ২ জন।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার এলাকার হোটেল হাইওয়ে ইন-এর সামনে এ দুঘর্টনা ঘটে। আহত অপর দুইজনের পরিচয় জানা যায়নি। তারা স্থানীয় প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত মোঃ সোহেল চাঁদপুর জেলার মতলব উপজেলার মহামায়া গ্রামের আবুল হাশেমের পুত্র। নিহত সোহেল একটি রেস্টুরেন্টের কর্মচারি ছিলেন।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, ঢাকামুখী দাড়ানো একটি পিকআপ ভ্যানকে (ঢাকামেট্রো-ন-১৮১৭) অজ্ঞাতনামা একটি গাড়ি ধাক্কা দিলে পিকআপের চালকসহ দুইজন আহত হয়। আহতদের উদ্ধার করার জন্য হাইওয়ে ইন রেস্টুরেন্টের কর্মচারী সোহেলসহ আরও কয়েকজন এগিয়ে যায়।

আহতদের উদ্ধার শেষে সড়ক পার হওয়ার সময় আরেকটি গাড়ির ধাক্কায় সোহেল আহত হয়। কুমিল্লার একটি হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার সোহেলকে মৃত ঘোষণা করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি