শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সাভারের ৬ দোকানে আগুন চাঁদা না পেয়ে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১২.২০১৬

image-10713

ডেস্ক রিপোর্টঃ

চাঁদা না পেয়ে সাভারে ছয়টি দোকান আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের তুরাগ ভাংগা ব্রিজ আফজাল নগর এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, আফজাল নগর এলাকায় ব্যবসা করে আসছিল ছয়জন ক্ষুদ্র ব্যবসায়ী। পরে ওইখানে দোকান বসিয়ে ব্যবসা করতে গেলে তাদের কাছ থেকে কয়েক লাখ টাকা চাঁদা দাবি করে ভাকুর্তা এলাকার সবুজ ও মানিক। ব্যবসায়ীরা চাঁদার টাকা দিতে অস্বীকার করলে দুর্বৃত্তরা ওই ছয়টি দোকানে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

ব্যবসায়ীদের দাবি, ওই দোকানগুলোতে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল ছিল। এদিকে দোকান ছয়টিতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ায় বিপাকে পড়েছেন তারা। দোকানে চা-বিস্কুট বিক্রি করে সংসার চলতো বলে জানান তারা।

এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্য (ওসি) এসএম কামরুজ্জামান বলেন, কোনো দোকান পোড়ানোর ঘটনা তার জানা নেই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি