শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আল-জাজিরার ভিডিও নিয়ে তোলপাড়


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১২.২০১৬

untitled-1_255745
পূর্বাশা ডেস্ক:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের উচ্ছেদের সময় তাদের ঘরবাড়িতে পুলিশের আগুন ধরিয়ে দেওয়ার একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে। সম্প্রতি আল-জাজিরা টেলিভিশন ভিডিওটি প্রচার করে। তবে এটি সঠিক নয় বলে দাবি করেছে স্থানীয় পুলিশ। একই সঙ্গে তারা বিষয়টি খতিয়ে দেখারও কথা বলেছে। খবর: বিবিসি বাংলার

আল-জাজিরার ভিডিও নিয়ে তোলপাড়

গোবিন্দগঞ্জে চিনিকলের বিরোধপূর্ণ জায়গা থেকে গত ৬ নভেম্বর সাঁওতালদের উচ্ছেদের ঘটনা নিয়ে আল-জাজিরা সম্প্রতি একটি প্রতিবেদন প্রচার করে। সেখানে সাঁওতালদের ঘরে পুলিশের অগি্নসংযোগের চিত্রও দেখানো হয়। এতে দেখা যায়, সংঘর্ষের এক পর্যায়ে মাথায় হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরা একজন পুলিশ সদস্য সাঁওতালদের বাঁশ ও ছনের তৈরি ঘরে আগুন ধরিয়ে দিচ্ছেন। মুহূর্তেই আগুন পাশের ছনের ঘরগুলোতেও ছড়িয়ে পড়ে।
সাঁওতালরা বলেছেন, তাদের উচ্ছেদের সময় সংঘর্ষের এক পর্যায়ে ভাড়াটে সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে পুলিশ ঘরে আগুন ধরিয়ে দেয়। তারা নিজেরা তা দেখেছেন। সাঁওতাল নেতা সেলিমন বাস্কে বলেন, পুলিশের সঙ্গে সংঘর্ষের একপর্যায়ে আমাদের চোখের সামনেই প্রথমে পুলিশ আমাদের ঘরে আগুন দেয়। ভিডিওর ছবি সঠিক এবং আমরা মামলাতেও তাই বলেছি।
তবে গাইবান্ধার পুলিশ সুপার আশরাফুল ইসলাম বলেন, পুলিশ বাড়িতে আগুন ধরিয়ে দেয়নি। এর পরও ভিডিওটি খতিয়ে দেখা হবে। তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে পুলিশ সেখানে গিয়েছিল এবং দমকল বাহিনীকে ডেকেছিল। তার দাবি, আগুনের পাশে পুলিশকে দেখা যেতে পারে, কারণ তারা আগুন নেভানোর চেষ্টা করেছে। আল-জাজিরার ঢাকার কার্যালয়ের একজন সাংবাদিক বলেছেন, ভিডিওটি সংগ্রহ করার পর তা যাচাই করেই তারা প্রচার করেছেন।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি