রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » কোনো রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীক দাড়িপাল্লা থাকছে না


কোনো রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীক দাড়িপাল্লা থাকছে না


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১২.২০১৬

265974_1

ডেস্ক রিপোর্টঃ

কোনো রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীক দাড়িপাল্লা থাকছে না বলে সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সুপ্রিম কোর্টের ফুলকোর্ট শাখায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতীক দাড়িপাল্লা থাকছে না।

এ বিষয়টি বুধবার নির্বাচন কমিশনকে জানানো হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট সূত্র।

সোমবার বিকfলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে সুপ্রিম কোর্টের জাজেস অডিটরিয়ামে অনুষ্ঠিত ফুল কোর্ট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিরা ওই সভায় অংশ নেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি