১৪ ডিসেম্বর সাভারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে আশুলিয়া থানার জিরাব এলাকার ঘোষবাগে নাসিরউদ্দিন ইউসুফ বা”চুর নেতৃত্বাধীন একদল মুক্তিযোদ্ধার সঙ্গে পাকিস্তানি সেনাদের সম্মুখযুদ্ধ হয়।
এ যুদ্ধে টিটু ছিল কিশোর তিনি বিভিন্ন সময়ে মুক্তি যোদ্ধাদের বিভিন্ন ভাবে সহযোগীতা করে আসছিল,তার ইচ্ছে ছিল যদি একজন হানাদার বাহীনির কাউকে গুলি করে মারতে পারত তাহলে সে শান্তি পেত তাইত ১৪ ডিসেম্বর তার সহযোদ্ধার হাতথেকে রাইফেল টা নিয়ে গুলি করতে শুরু করে,গুলি করার এক পর্যায় টিটু চিৎকার করে মাটিতে লুটিয়ে পরে। ওই যুদ্ধে গোলাম মোহাম্মদ দস্তগীর টিটু নামের এক অকুতোভয় কিশোর শহীদ হন।
মুক্তিযোদ্ধাদের প্রবল আক্রমণের মুখে পাকিস্তানি বাহিনীর অনেকে নিহত হয়। আত্মরক্ষার্থে অন্যরা পালিয়ে যায়। শত্রুমুক্ত ঘোষণা করা হয় সাভারকে। ঢাকা আরিচা মহাসড়কের সাভারের ডেইরি ফার্ম গেটের কাছে তাঁকে সমাধিস্থ করা হয়। সাভার মুক্ত দিবস উপলক্ষে সকালে টিটোর কবরএ বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
টিটুর সহ যোদ্ধাদের একটাই আকুতি যেন টিটুর কবরটাকে জাহাঙ্গীর নগর ডাইরিগেট থেকে স্থানান্তর করে জাতীয় স্মৃতিসৌধের ভিতরে কোথাও নিয়ে কবর দেয়া হয় ।যাতে শুধু মাত্র ১৪ ডিসেম্বর ছাড়া অন্যান্ন দিন গুলিতে মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় সিক্ত থাকে সারাটি বছর।























































