শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চান্দিনার নাওতলা মাদ্রাসায় বীরের কণ্ঠে বীর কাহিনী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১২.২০১৬

15391076_368895506779787_7207540418553821308_n
মো.শরিফুল ইসলাম, চান্দিনা||
চান্দিনা উপজেলার নাওতলা ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসায় বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে ‘বীরের কণ্ঠে বীর কাহিনী’ অনুষ্ঠান হয়।

এতে মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন- মাধাইয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, মাধাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. অহিদ উল্লাহ। প্রধান বক্তার বক্তৃতা করেন- বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব খোরশেদ আলম ভূইয়া।

অন্যদের মধ্যে বক্তব্য করেন- মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আবুল খায়ের, প্রভাষক মাওলানা মাকসুদুল আলম, মো. আবু তাহের মেম্বার, মাওলানা মনিরুল ইসলাম, মাওলানা মোছলেহ্ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন- সহকারী শিক্ষক মো. আবু ইউনুছ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি