সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাংলাদেশ সীমান্তে নতুন বাহিনী মোতায়েন করছে ভারত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১২.২০১৬

266239_1

ডেস্ক রিপোর্টঃ

ভারত-বাংলাদেশ সীমান্তকে আরও সুরক্ষিত করে তুলতে নতুন চারটি ব্যাটেলিয়ন গঠন করছে আসাম রাজ্য সরকার। বিএসএফ-র পাশাপাশি এই ব্যাটেলিয়নের জওয়ানদেরও সীমান্ত সুরক্ষার কাজে নিয়োগ করা হবে। নতুন এই ব্যাটেলিয়নে ৪ হাজার যুবককে নিয়োগ করা হবে।

বুধবার গুয়াহাটির দিশপুরে আসামের মুখ্যমন্ত্রীর সভাগৃহে আয়োজিত স্বরাষ্ট্র বিভাগ ও পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এই ব্যাটেলিয়নগুলি শীঘ্রই গঠন করার নির্দেশ দিয়েছেন সর্বানন্দ সনোয়াল। উল্লেখ্য, কদিন আগেই এই নতুন ব্যাটেলিয়ন গঠন করার কথা জানিয়েছিলেন আসামের পুলিশ প্রধান মুকেশ সহায়।

অসামের ভারত-বাংলা সীমান্ত কাছাড়, করিমগঞ্জ, উত্তর শালমারার মানকাছার এবং ধুবড়ি জেলায় বিএসএফের পাহারা থাকলেও সীমান্তগুলিকে সম্পূর্ণভাবে সুরক্ষিত করে তোলা সম্ভব হয়নি। সীমান্তে গরু পাচার থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপের পাশাপাশি অবৈশ অনুপ্রবেশ ঘটারও অভিযোগ রয়েছে। ফলে আসাম রাজ্যের প্রতিটি ভারত-বাংলাদেশ সীমা সম্পূর্ণভাবে সুরক্ষিত করে তুলতেই নতুন করে চারটি কেন্দ্রীয় রিজার্ভ ব্যাটেলিয়ন গঠনের সিন্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিএসএফের সঙ্গে এই চার ব্যাটেলিয়নের জওয়ানরাও কাজ করবেন।

মুখ্যমন্ত্রী আশাবাদী, বিএসএফের পাশাপাশি নতুন ব্যাটেলিয়নের আরও চার হাজার জওয়ানকে সীমান্ত সুরক্ষায় থাকবে প্রতিটি সীমান্ত।

জানা গেছে, এই চার ব্যাটেলিয়নের কমান্ডেন্টরা সীমান্ত পুলিশের সুপার হিসেবেও কাজ করবেন। ওইদিনের বৈঠকে সনোয়াল নির্দেশ দিয়েছেন, রাজ্যের সীমান্ত এলাকায় থাকা ১৪টি সীমান্ত চকি আধুনিকভাবে সাজিয়ে তোলার। তাছাড়া সীমান্ত এলাকার আইন-শৃঙ্খলার পাশাপাশি যে কোনও পরিস্থিতির উপর তীক্ষè দৃষ্টি রাখতেও শীর্ষ কর্তাদের নির্দেশ দিয়েছেন মূখ্যমন্ত্রী।

সূত্র : দৈনিক যুগশঙ্খ ও অসমীয় প্রতিদিন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি