শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » সাঁওতালদের ঘরে অগ্নিসংযোগের ঘটনার তদন্তের নির্দেশ হাইকোর্টের


সাঁওতালদের ঘরে অগ্নিসংযোগের ঘটনার তদন্তের নির্দেশ হাইকোর্টের


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১২.২০১৬

47457d170b84bc0c122fac0768bd790a-gobindogonj-3
ডেস্ক রিপোর্টঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের ঘরে আগুন দেওয়ার ঘটনায় কারা জড়িত, পুলিশের কোনো সদস্য জড়িত কি না, তা তদন্ত করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিমের প্রতি এই নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

পাশাপাশি ওই ঘটনায় দায়ের হওয়া এজাহার দুটি সমান গুরুত্ব দিয়ে তদন্তের ব্যবস্থা করতে রংপুর রেঞ্জের ডিআইজিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা এই তদন্ত করবেন। তদন্তের তত্ত্বাবধানে থাকবেন পুলিশ সুপারের নিচে নন, এমন কোনো কর্মকর্তা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি