মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » এমএসএন ত্রয়ীর নৈপুণ্যে আল আহলিকে ৫-৩ ব্যবধানে হারিয়েছে বার্সা


এমএসএন ত্রয়ীর নৈপুণ্যে আল আহলিকে ৫-৩ ব্যবধানে হারিয়েছে বার্সা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১২.২০১৬

barca-bg20161214094337

স্পোর্টস ডেস্ক ঃ

‘এমএসএন’ ত্রয়ীর নৈপুণ্যে প্রীতি ম্যাচে আল আহলিকে ক্লাবকে ৫-৩ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। কাতারের দোহায় অনুষ্ঠিত প্রীতি ম্যাচে লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজ তিনজনই গোল করেছেন।

থানি বিন স্টেডিয়ামে প্রথমার্ধেই মেসি-নেইমার-সুয়ারেজের গোলে ৩-০ তে এগিয়ে যায় বার্সা। বিরতির পর ৫১ মিনিটে অাল আহলির হয়ে পেনাল্টি থেকে একটি গোল পরিশোধ করেন আরব আমিরাতের তারকা মিডফিল্ডার ওমর আব্দুল রহমান।

চার মিনিট পরেই বার্সার স্কোরিং লিস্টে নাম লেখান স্প্যানিশ ফরোয়ার্ড পাকো আল আলকাসের। ৫৮ মিনিটে স্কোরলাইন ৫-১ করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনহা। কিন্তু ৫৯ ও ৬৫ মিনিটে জোড়া গোল করে ম্যাচ জমিয়ে তোলেন আল আহলির সৌদি ফরোয়ার্ড মোহানাদ আসেরি। তবে নির্ধারিত সময়ের আগে দু’দলের কেউই আর জালের দেখা পাননি। প্রত্যাশিত জয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের শিষ্যরা।

উল্লেখ্য, লা লিগায় আগামী ১৮ ডিসেম্বর এসপানিওলকে আতিথ্য দেবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সা। খেলা শুরু বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি