কুমিল্লা দক্ষিণাঞ্চলের স্বাধীনতা যুদ্ধের ভারাক্রাšত প্রতীক হিসাবে লাকসামের বেলতলী বধ্যভূমিটি শহীদদের রনাঙ্গনের ঐহিত্য বহন করে চলেছে। কিন্তু লাকসাম উপজেলা মুক্তিযোদ্ধাদের দীর্ঘদিনে দু’গ্র“পের ঠান্ডা লড়াইয়ের শিকার হয়ে ওই বধ্যভূমিটি অবহেলার শিকার হয়ে পড়েছে। বিশেষ করে লাকসাম রেলওয়ে জংশনের দক্ষিনে বেলতলী বধ্যভূমিতে ৭১’র যুদ্ধকালীন সময়ে কয়েক হাজার বাঙ্গালীর লাশ পাক-হানাদার বাহিনী মাটি চাপা দিয়ে গণকবরে পরিনত হলেও কালের আবর্তে এখন আর কেউ ওই স্থানটিকে স্মরন করতে চায় না।
জানা যায়, ওই সময়ে পাক-বাহিনী লাকসাম জোনের ঘাঁটিতে সাধারন মানুষকে ধরে এনে নির্বিচারে হত্যা করে ওইস্থানটিতে লাশ মাটি চাপা দিত। ওইসময় ২৫ মার্চ ১৯৭১ ঢাকা শহরে পাক-হানাদার বাহিনী বাঙ্গালী নিধন শুরু করলে সেই দিন থেকে বৃহত্তর লাকসামের মুক্তি পাগল সকল পেশার মানুষ পাক সেনাদের বিরুদ্ধে এ অঞ্চলের বিভিন্নস্থানে প্রতিরোধ গড়ে তোলেন। এ সময় মুক্তিযোদ্ধাদের সু-সংগঠিত করা এবং সুষ্ঠভাবে যুদ্ধ পরিচালনার জন্য বৃহত্তর লাকসামকে ৪টি সেক্টরে ভাগ করা হয়। লাকসামের উত্তরে বিজয়পুর (বর্তমান সদর দক্ষিণ উপজেলা), পশ্চিমে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা, দক্ষিণে নোয়াখালী জেলার বর্তমানে সোনাইমুড়ি উপজেলা এবং পূর্বে বর্তমান চৌদ্দগ্রাম উপজেলার ভারত সীমান্ত ছিল এ অঞ্চলের যুদ্ধকালীন এলাকা।
স্থানীয় মুক্তিযোদ্ধাদের বিভিন্ন মাধ্যম থেকে জানা যায়, একাত্তরের মুক্তিযুদ্ধে লাকসামের ভূমিকা ছিল প্রশংসনীয়। মুক্তিযুদ্ধে লাকসামের বিশিষ্ট ব্যক্তিসহ স্বাধীনতাকামী স্কুল-কলেজের ছাত্র-শিক্ষক ও পলাতক সৈনিকসহ সকল পেশার মানুষ সক্রিয় ভাবে অংশ গ্রহন করেন। ৪টি জোন কমান্ডের সাথে একাধিক প্ল¬াটুন গেরিলা যুদ্ধাও ছিল। এফ.এফ কমান্ড ও বিএলএফ কমান্ড হিসেবে পরিচিত এ দুটি বাহিনী মুক্তিযুদ্ধে অনেকটা শক্তিশালী ও কৌশলী ভূমিকা পালন করে এবং লাকসাম জংশন ও পশ্চিমগাঁও এলাকায় পাক-হানাদার বাহিনীর যুদ্ধের ঘাঁটি থাকায় পাক সেনাদের অস্ত্র ও যুদ্ধের যাবতীয় উপকরন এ ঘাটি দুটো হতে সরবরাহ করা হতো। বেলতলী এ বধ্যভূমি হতে ৫’শ গজ পশ্চিমে লাকসামের তৎকালীন একটি টোব্যাকো ফ্যাক্টরীতে নারী-পুরুষসহ সাধারন লোকজনদের ধরে নিয়ে নির্যাতন-নিপীড়ন করে তাদেরকে হত্যা করে ওই বেলতলী বধ্য ভূমিতে মাটি চাপা দেয়া হতো। বিশেষ করে ফেনী, চাঁদপুর, নোয়াখালী ও বরিশাল অঞ্চল থেকে ট্রেনে আসা যাত্রীদের ধরে নিয়ে আসত ওই ক্যাম্পে। এ ক্যাম্পে গড়ে তোলা হয়েছিল পাক-হানাদান বাহিনীর টর্চার সেল।
প্রত্যক্ষদর্শীদের মতে, যুদ্ধকালীন সময়ে পাক সেনাদের নির্মম, নিষ্ঠুর নির্যাতন, হত্যা এবং ্এ বধ্যভূমির নিরব স্বাক্ষী লাকসাম রেলওয়ে জংশন কলোনীর শ্রীধাম চন্দ্র দাশ তার মামা সুরেন্দ্র দাস ও উপেন্দ্র দাস জানায় ওইসময় লাশ মাটি চাপা দিতে পাক সেনারা তাদের কাজে লাগাতো। নিজের জীবন বাঁচাতে ওই সিগারেট ফ্যাক্টরী থেকে লাশ টেনে নিয়ে যেতো তারা এ বধ্যভূমিতে। বধ্যভুমি এলাকার মাটি খুঁড়লেই সন্ধান মিলবে পাকবাহিনীর বর্বরতার শিকার কয়েক হাজার বাঙ্গালীর হাড়-কঙ্কাল। তখনকার সময় আমাদের দু’হাতে কত লাশ মাটি চাপা দিয়েছি তার হিসাব করা যাবে না।
স্থানীয় মুক্তিযোদ্ধারা জানায়, বর্তমানে এ স্থানটি লাকসাম বেলতলী বধ্যভূমি নামে পরিচিত হলেও ওইসময় ১৪ এপ্রিল লাকসামের পেরুল এলাকায় পাক বাহিনীদের প্রথম প্রতিরোধ করা হয়। পরে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে পাকবাহিনীর সাথে মুক্তিযোদ্ধা সকল ইউনিট ও বিভিন্ন মুজাহিদ সংগঠন সদস্যদের প্রচন্ড বন্দুক যুদ্ধ। সপ্তাহের মধ্যই এ অঞ্চলের বড়বাম, আজগরা, ফতেপুর, পশ্চিমগাঁও, কাদ্রা, গাজীমুড়া, উত্তরকুল, ধামৈচা, গৈয়ারভাঙ্গা, পারবাইন, বেলঘর, নরপাটি, কান্দিরপাড়, খিলা ও শহরের বেশ কটি গ্রামে পাকবাহিনীর সাথে সন্মুখ যুদ্ধে শত শত লোক নিহত হয়। এতে অনেক মুক্তিযোদ্ধাও রয়েছে। ওইসময় পাকবাহিনীকে প্রতিরোধ করতে লাকসাম জংশন এলাকায় সশস্ত্র বাহিনী গঠিত হলে দায়িত্বে ছিলেন বুড়িচংয়ের সুবেদার আবদুল জলিল ওরফে লাল মিয়া, ক্যাপ্টেন মাহবুব, ব্রিগেডিয়ার দিদারুল আলম, মেজর এনাম আহমেদ, আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ফ্লাইট সার্জন ছিদ্দিকুর রহমান প্রমুখ। যুদ্ধের সময় শক্তিশালী এফএফ বাহিনীর প্রধান ছিলেন জহিরুল ইসলাম এবং বিএলএফ কমান্ডার ছিলেন ছায়েদুল ইসলাম ও যুদ্ধকালীন কমান্ডারের দায়িত্বে ছিলেন আবুল বাশার ও আবদুল মালেক। পাক বাহিনীকে প্রতিরোধ করতে সমস্ত অস্ত্র লাকসাম জিআরপি থানা হতে লুটকরা ও কিছু স্থানীয় লাইসেন্সধারী ব্যক্তির কাছ থেকেও আসে।
যুদ্ধকালীন অপর সূত্র জানায়, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে লাকসাম অঞ্চলের বিভিন্ন এলাকায় পাকবাহিনীর সাথে সম্মূখ যুদ্ধে বহু মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন। শহীদ মুক্তিযোদ্ধাদের মধ্যে মোস্তফা কামাল ও সোলায়মান নামে দুই ভাইয়ের স্মৃতি আজও কেউ ভুলতে পারেনি। এছাড়া মুক্তিযুদ্ধের সময়ে মিশ্রী এলাকার শহীদ আবদুল খালেক, কামড্ডা গ্রামের শহীদ আবুল খায়েরের স্মৃতি এখনও বহন করছে মুক্তিযোদ্ধারা। মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন ভাবে প্রশিক্ষন ও নেতৃত্বদানের মাধ্যমে লাকসাম অঞ্চলের প্রতিরোধ গড়ে তুলেন মানু মিয়া, জালাল আহমেদ, সাবেক গনপরিষদ সদস্য আবদুল আউয়াল, প্রবীন রাজনীতিবিদ মাওলানা ভাষানীর ঘনিষ্ঠ সহচর ভাষা সৈনিক জিন্নতের রহমান, মোস্তফা কামাল খান, সাবেক এমপি এটিএম আলমগীর, বিএলএফ কমান্ডার মরহুম ছায়েদুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল বারী মজুমদার,আবদুল মালেক, আবু তাহের মজুমদার, জাহাঙ্গীর মাওলা চৌধুরী, আবুল হোসেন ননী, শেখ আহসানুজ্জামান মিরন, আবদুস সাত্তার মজুমদার, আবদুল হাই মঞ্জুসহ স্থানীয় সকল পেশার মানুষের সাথে অসংখ্য সৈনিক। প্রতিরোধের মুখে ৮ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত পাকবাহিনী পিছনে হটে যায় এবং ১১ ডিসেম্বর বৃহত্তর লাকসাম অঞ্চল পাক-হানাদার বাহিনী মুক্ত হয়ে সেদিন এ অঞ্চলে উঠেছিলো লাল সবুজের মহান স্বাধীনতার পতাকা। লাকসাম রেলওয়ে জংশনের দক্ষিণ পাশে প্রায় ২ হাজার বর্গফুট এলাকা জুড়ে এ বধ্যভূমির অবস্থান। বধ্যভূমিটির উন্নয়ন কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এটি রাষ্ট্রীয় ভাবে সংরক্ষণ করা প্রয়োজন বলে একাধিক রাজনৈতিক বিশ্লেষক অভিমত দেন।


















































