শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় পৃথক অভিযানে দেশি-বিদেশী অস্ত্রসহ অপহরণকারিসহ ৩ জন আটক, ২ অপহƒত উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১২.২০১৬

comilla-arms-pic-15-12-16

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় পৃথক অভিযানে দেশি-বিদেশী অস্ত্রসহ অপহরণকারি দলের এক সদস্য ৩ জন আটককে করেছে কুমিল্লা র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা। এ সময় ২ জন অপহƒতকে উদ্ধার করেছে কুমিল্লা র‌্যাব।

পৃথক অভিযানে আটক হওয়া যুবকদের কাছ থেকে ১ টি বিদেশী পিস্তল, ১টি রিভলবার, ৩টি ম্যাগাজিন, ১ রাউন্ড তাজা গুলি, ১টি দেশীয় এলজি, ৮টি চাপাতি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেলে কুমিল্লা র‌্যাব কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব কর্তৃপক্ষ।

পৃথক অভিযানে আটক হওয়া যুবকরা হলেন, কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ধামতী বাজার এলাকার সেন্টু চন্দ্র দাশের ছেলে বিপ্লব চন্দ্র দাশ (২২), সদর দক্ষিণ উপজেলার শাকতলা নোয়াগাঁও চৌমুহনী এলাকার মোঃ ইছাক মিয়ার ছেলে মোঃ সাজ্জাদ হোসেন (২৩) এবং বুড়িচং উপজেলার জিয়াপুর গ্রামের মোঃ হারুন অর রশিদের ছেলে রানা মোঃ তোফায়েল ।

উদ্ধার হওয়া অপহƒতরা হলেন, চাঁদপুর জেলার কচুয়া উপজেলার হাট কচুয়া গ্রামের মোঃ আব্দুর রহমানের ছেলে মোঃ ইউসুফ (২৮) এবং সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামের মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে আশরাফ উজ্জামান (৩১)।

কুমিল্লা র‌্যাব সূত্র জানায়, কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর মোঃ মোস্তফা কায়জার এর নেতৃত্বে ১৪ ডিসেম্বর রাত ৮ টায় র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কুমিল্লা নগরীর পোষ্ট অফিস কলোনী রোডস্থ ডেপুটি পোষ্ট মাষ্টার জেনারেল এর বাসার গেইটের সামনে অস্ত্রধারী সস্ত্রাসী বিপ্লব চন্দ্র দাশ ও মোঃ সাজ্জাদ হোসেন অস্ত্র বিক্রির জন্য অপেক্ষা করছে । এই তথ্যের উপর ভিত্তি করে র‌্যাব সদস্যগণ সাদা পোষাকে অবস’ান নেয় এবং উক্ত সন্ত্রাসীদের গতিবিধি লক্ষ্য করতে থাকে। এক পর্যায়ে তাদের অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব সদস্যগণ তাদেরকে আটক করে দেহ তল্লাশি করে ১টি রিভলবার, ১ টি দেশীয় তৈরী এলজি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা ¯¦ীকার করে যে, উক্ত অস্ত্র তারা বিক্রির জন্য ঘটনাস্থলে নিয়ে আসে। তারা প্রায় এক বছর যাবৎ উক্ত অস্ত্র অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে তাদের নিজ নিজ দখলে রেখেছে বলে তারা ¯¦ীকার করে।

পরবর্তীতে র‌্যাব এর সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাত দেড়টায় বুুড়িচং উপজেলার জিয়াপুর গ্রামের অস্ত্রধারী সন্ত্রাসী রানা মোঃ তোফায়েলের বাসায় অভিযান পরিচালনা করে অপহƒত মোঃ ইউসুফ ও আশরাফ উজ্জামানকে উদ্ধার করে । এ সময় অপহরণকারি রানা মোঃ তোফায়েলকে একটি বিদেশী পিস্তল, ৩ টি ম্যাগাজিন, ১ রাউন্ড পিস্তলের গুলি ও ৮টি ধারালো চাপাতিসহ আটক করা হয় ।

উল্লেখ্য যে, ১১ ডিসেম্বর রাতে ঢাকার নয়াপল্টন মোড় থেকে মোঃ ইউসুফকে ও উত্তর বাড্ডা থেকে আশরাফ উজ্জামান (৩১), অস্ত্রের মুখে তুলে কুমিল্লায় নিয়ে আসে অপহরণকারিরা এবং অপহƒতদের পরিবারের কাছে ১০ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে। একপর্যায়ে বিকাশ ও ব্যাংকের মাধ্যমে ইং ১২ ও ১৩ ডিসেম্বর অপহরণকারী দলনেতা রানা মোঃ তোফায়েল আড়াই লক্ষ টাকা আদায় করে নেয়। অবশিষ্ট টাকার জন্য ভিকটিমদ্বয়কে রানা তার নিজ বাড়িতে তার সহযোগীদের সহায়তায় অস্ত্রের মুখে জি¤িম করে রাখে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি