সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জুতা পায়ে ফের স্বাধীনতা স্তম্ভে চিফ হুইপ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১২.২০১৬

firoj-550x310
ডেস্ক রিপোর্টঃ

আবারও জুতা পায়ে পুষ্পস্তবক অর্পণ করে বিতর্কের জন্ম দিলেন চিফ হুইপ আ স ম ফিরোজ। মহান বিজয় দিবস উপলক্ষে বাউফলে স্বাধীনতা স্তম্ভে এদিন জুতা পায়ে দিয়েই তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।  এর আগে গত বছরের ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসেও একইভাবে পুষ্পস্তবক অর্পণ করেন আ স ম ফিরোজ। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

বিএনপির এক নেতা বলেন, জুতা পায়ে স্বাধীনতা স্তম্ভে উঠে পুষ্পস্তবক অর্পণ শহীদদের সঙ্গে চরম অবমাননাকর।

বাউফল উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে আ স ম ফিরোজ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী এবং মুক্তিযোদ্ধাদের নিয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য স্বাধীনতা স্তম্ভের বেদিতে ওঠেন। চিফ হুইপ ছাড়াও এ সময় তার সঙ্গী অনেককেই জুতা পরা অবস্থায় দেখা যায়।

এ বিষয়ে চিফ হুইপ আ স ম ফিরোজের সঙ্গে মোবাইল ফোনে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করা হয়। রিং হলেও তিনি ফোন রিসিভ করেননি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি