
মোঃ বেলাল হোসাইন ,চৌদ্দগ্রাম ঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে প্রাইভেটকারভর্তি ২’শ বোতল ফেনসিডিল উদ্ধার ও ৫১ পিছ ইয়াবাসহ রেহানা বেগম নামের এক মহিলাকে আটক করেছে পুলিশ। তিনি পৌরসভার রামরায়গ্রামের মৃত আবদুর রহমানের মেয়ে। গতকাল রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
চৌদ্দগ্রাম থানার এএসআই শাহজাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ধাওয়া করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দত্তসার এলাকা থেকে ২’শ বোতল ফেনসিডিলসহ প্রাইভেটকার (ঢাকামেট্রো-ম-১১-৬২৫০) আটক করা হয়। চালক পলাতক রয়েছে। এছাড়া ৫১ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক স¤্রাজ্ঞী রেহানা বেগমকে(৩৫) আটক করা সম্ভব হয়েছে।

















































