পূর্বাশা ডেস্ক:
ছবিতে আইটেম নম্বর কাকে বলে, এটা বোঝেন না সানি লিওন। সম্প্রতি শাহরুখ খানের রইস ছবির ট্রেলর মুক্তি পেয়েছে।
সেখানেই সানিকে একটি আইটেম নম্বরে নাচতে দেখা যাচ্ছে। লায়লা ও লায়লা নামে পুরনো গানটি নতুন করে তৈরি করেছেন অমিত ত্রিবেদী। সেই গানেই কোমর দুলিয়েছেন সানি।
এখন বলছেন, ছবিতে আইটেম নম্বর বলতে কি বোঝায় সেটাই নাকি বোঝেন না সানি। বললেন, নাচ হল নাচ, এখানে আইটেন নম্বর বলে আলাদা করে দেয়ার তো মানে হয় না। ছোট বেলা থেকে নানা ধরণের গান শুনে আমরা বড় হয়েছি। সেখানে আইটেম গান আর এমনি গানের মধ্যে পার্থক্য ছিল না।
এখনো এই পার্থক্য কেন করা হয়, কে জানে! সানি বলেছিলেন, তাঁর জীবনের স্বপ্ন শাহরুখ খানের সঙ্গে কাজ করা। সেই স্বপ্ন পূরণ হয়েছে রইস ছবিতে কাজ করে। এখন ছবির মুক্তির অপেক্ষায়। ১৯৮০ সালের এক বেআইনি মদ বিক্রেতার জীবন নিয়ে তৈরি হয়েছে ছবিটি।


























































