পূর্বাশা ডেস্ক:
রক্তে কোলোস্টেরলের মাত্রা যতটা সম্ভব ততটা নিচে নামিয়ে আনুন। আর যদি তা নবজাতক শিশুর পর্যায়ে নামিয়ে আনতে পারেন তাহলে হার্ট অ্যাটাক, স্ট্রোক বা মরণঘাতি কোনো হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি এক তৃতীয়াংশ কমে আসবে।
নতুন এক গবেষণায় এমনটাই দেখা গেছে।
গবেষণায় বলা হয়, স্ট্যাটিন এর মতো ওষুধ সেবন করে বর্তমান স্বাভাবিক মাত্রার (১০০ মি.গ্রা./ডেসিলিটার) চেয়ে যতটা সম্ভব ততটা কমিয়ে আনতে হবে কোলোস্টেরলের হার। তবে গবেষণায় অংশগ্রহণকারীরা আরেকটি অভিজাত ওষুধ অ্যালিরোকিউম্যাব ব্যবহা করেছেন। সেই রোগীরাই এই ওষুধ ব্যবহার করেছেন যাদের কোলোস্টেরলের হার স্ট্যাটিন সেবনে পর্যাপ্ত পরিমাণে কমেনি।
নতুন এই ওষুধ সেবন করে যারা কোলেস্টেরলের হার কমিয়েছেন তাদের হার্ট অ্যাটাক, স্ট্রোক বা হৃদরোগে মৃত্যুর ঝুঁকি কমে এসেছে ২৩%।
ব্রিটেনের ইম্পেরিয়াল কলেজ লন্ডনের অধ্যাপক কৌশিক রায় বলেছেন, “এর আগে বিশেষজ্ঞরা এ বিষয়ে নিশ্চিত ছিলেন না কোলোস্টেরলের নিম্ন হার উপকারি নাকি ক্ষতিকর। এই গবেষণায় প্রমাণিত হয়েছে, রক্তে কোলোস্টেরলের নিম্ন হার শুধু উপকারিই নয় বরং এতে হৃদরোগ, হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমে আসে। ”
এই সর্বনিম্ন কোলোস্টেরল হার একমাত্র প্রাপ্তবয়স্ক অবস্থায় অর্জন করা সম্ভব; ওষুধ সেবনের মাধ্যমে। পাশাপাশি জীবন-যাপনের ধরনে বদলের মাধ্যমে। যেমন ব্যায়াম ও স্বাস্থ্যকর খাদ্য খাওয়া। সার্কুলেশন জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনটির জন্য গবেষক দল ৫ হাজার লোকের অংশগ্রহণে পরিচালিত ১০টি গবেষণা থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করেছেন। এদের সকলের রক্তেই উচ্চহারে কোলোস্টেরলের উপস্থিতি ছিল।


























































