বড়দিন ও থার্টিফার্স্ট নাইট উদযাপনকে কেন্দ্র করে মাদক পাচার, মাদক দ্রব্যের অপব্যবহার ও মাদক সংক্রান্ত অপরাধ যাতে সংঘটিত না হয় সে জন্য সংশ্লিষ্টদের নির্দেশেনা দিয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিদপ্তরের পরিচালক (অপারেশ ও গোয়েন্দা) তৌফিক উদ্দিন আহমেদ।
সংবাদ সম্মেলনে ২০১৫ ও ২০১৬ সালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সামগ্রিক তৎপরতার চিত্র তুলে ধরা হয়।
তৌফিক উদ্দিন আহমেদ বলেন, বড় দিন ও থার্টিফার্স্ট নাইটকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে মাদক পাচার, মাদক দ্রব্যের অপব্যবহার ও মাদক সংক্রান্ত অপরাধ দমনে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে। এজন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সর্বোচ্চ জনবল নিয়োগ করবে বলেও জানান তিনি।























































