বৃহস্পতিবার,২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


যা হয় আর যা হওয়া উচিত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১২.২০১৬

পূর্বাশা ডেস্ক:

সময়মতো জ্বলে ওঠেন

ক্রিকেটার মোস্তাফিজুর রহমান

সময়মতো জ্বলে ওঠা উচিত

রাস্তার সিগন্যাল বাতি

প্রতিশ্রুতি রাখে

অ্যালার্ম ঘড়ি

প্রতিশ্রুতি রাখা উচিত
রাজনীতিবিদদের

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়

দেশের বিশ্ববিদ্যালয়গুলো

বন্ধ হওয়া উচিত

দুর্নীতি

বারবার পরিবর্তিত হয়

দেশের শিক্ষাব্যবস্থা

পরিবর্তিত হওয়া উচিত

দুর্নীতিবাজ কর্মকর্তা

মেরুদণ্ড বেঁকে গেছে

স্কুলব্যাগ বহনকারী শিক্ষার্থীদের

মেরুদণ্ড বেঁকে যাওয়া উচিত

সমাজের অনিষ্টকারী সন্ত্রাসীদের

অনুমোদন নিতে হয়

চায়ের দোকান স্থাপনে

অনুমোদন নেওয়া উচিত

রাজপথের যানবাহনের

যুবসমাজ ভয় পায়

তেলাপোকা দেখলে

যুবসমাজের ভয় পাওয়া উচিত

 নেশাদ্রব্য দেখলে

গোল হয়ে আছে

মিটিং করার জন্য নির্দিষ্ট টেবিল

গোল হওয়া দরকার

বাংলাদেশ ফুটবলে

ফাঁস হয়

পরীক্ষার প্রশ্ন

ফাঁস হওয়া উচিত

গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অপকর্ম

সময়ের আগে হয়
মেয়েদের বিয়ে

সময়ের আগে হওয়া উচিত

দেশের উন্নয়ন



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি