শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


একজন ক্রীড়াবিদ দেশ ও জাতির সম্মান বয়ে আনতে পারে-এমপি বাহার –


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১২.২০১৬

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লা সদর আসনের সাংসদ হাজী আকম বাহাউদ্দিন বাহার বলেছেন, একজন ক্রীড়াবিদ দেশ ও জাতির সম্মান বয়ে আনতে পারে। একটি দেশকে বিশ্বের মানচিত্রে পরিচিত করে দিতে পারে। ক্রিকেটে নৈপুন্যতা দেখিয়ে আমাদের সন্তানরা আজ সারা বিশ্বে দেশ ও জাতিকে মর্যাদার আসনে প্রতিষ্ঠা করেছে।
রবিবার সকালে মহানগরীর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে কুমিল্লা শিক্ষাবোর্ড আয়োজিত ও কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজ পরিচালিত আন্তঃকলেজ এ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০১৬ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ।
এমপি বাহার বলেন, বিশ্বের সেরা অলরাউন্ডার ক্রিকেটার আজ আমাদের সন্তান এটা আমাদের জাতির গর্ব। আমার বিশ্বাস এই শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম থেকে একদিন বিশ্বসেরা খেলোয়ার তৈরী হবে। আমাদের নতুন প্রজন্মের খেলোড়াররা আমাদের কুমিল্লার মর্যাদা আরো বৃদ্ধি করবে । খেলাধুলা মনুষের দেহ-মন সুস্থ ও সুন্দর থাকার প্রেরণা জোগায়। শারীরিক ও মানসিক উৎকষ্ট সাধনের উৎকৃষ্ট মাধ্যম ক্রীড়া।
‘সুস্থ দেহে সুন্দর মন ’ এ শ্লোগানকে ধারণ করে রবিবার কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে কুমিল্লা শিক্ষাবোর্ডের আন্তঃ কলেজ এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন সদর আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার। কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজের অধ্যক্ষ ড. এ কে এম এমদাদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনীতে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ড সচিব প্রফেসর মো.আবদুস ছালাম, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত,জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেল। এসময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জামাল নাছের, কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো.রুহুল আমিন ভূইয়া, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ , জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম  সম্পাদক মাহাবুবুল আলম চপল, ক্রীড়া কমিটির সহ-সভাপতি মোহাম্মদ সোহেল কবীর,সম্পাদক ও শিক্ষাবোর্ড মডেল কলেজের শরীরচর্চা শিক্ষক জিএম ফারুক, ভিক্টোরিয়া কলেজের শরীরচর্চা শিক্ষক মোহাম্মদ আবদুল হক, সরকারি মহিলা কলেজের শরীরচর্চা শিক্ষক নাজনীন সুলতানা, অজিতগুহ কলেজের দায়িত্বপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক মো.সাইফুল ইসলাম মজুমদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বদরুল হুদা জেনু , কুমিল্লা প্রেস কাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল, দেলোয়ার হোসেন জাকির।
পরে বিকাল সাড়ে চারটায় কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো.আবদুল খালেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজের অধ্যক্ষ ড. এ কে এম এমদাদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণীতে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ড সচিব প্রফেসর মো.আবদুস ছালাম ও জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নাজমুল আহসান ফারুক।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি