কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার বরুড়া উপজেলার বাঁশপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২২ জন।
সোমবার রাতে চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী যাত্রীবাহী বাস বরুড়া উপজেলার বাঁশপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
লাকসাম ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইব্রাহিম খলিল জানান, চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী যাত্রীবাহী বাস বরুড়া উপজেলার বাঁশপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে ঘটনাস্থলে দুই জন নিহত হয়। আহত হয় অন্তত ২২ যাত্রী। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহতদের পরিচয় পাওয়া যায় নি। মরদেহ দুটি লাকসাম ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
দুর্ঘটনার পর কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।


















































