সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মোস্তাফিজের হিরো মাশরাফি-সাকিব


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১২.২০১৬

mustafij-mashrafi20161220111502
স্পোর্টস ডেস্ক:

তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুইটি টেস্ট খেলতে নিউজিল্যান্ড সফরে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। আর এ সিরিজ দিয়েই পাঁচ মাস ইনজুরিতে থেকে দলে ফিরেছেন বাংলাদেশের বিস্ময় বালক মোস্তাফিজ। তবে এখনো মাঠে নামা নিশ্চিত না হলেও দলের সঙ্গে নিউজিল্যান্ডের রুয়াকাকা সমদ্র সৈকতে এক সেলফিতে মাশরাফি-সাকিবকে নিজের হিরো বলে পরিচয় করে দিলেন।

অস্ট্রেলিয়ায় ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প শেষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে রোববার সকালে নিউজিল্যান্ড পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। আর ভ্রমণক্লান্তি কাটাতে মাঠে না নেমে নিউজিল্যান্ডের অপরূপ সৌন্দর্য উপভোগ করেন টাইগার দলের সদস্যরা। আর এ সময় মোস্তাফিজ নিজের দুই হিরো মাশরাফি-সাকিবের সঙ্গে সেলফি তোলেন। নিজের ফেসবুক পেজে এই দুইজনের সঙ্গে সেলফির ছবি পোস্ট করে নিজের হিরো বলে পরিচয় করে দেন।

এদিকে ওয়াঙ্গেরি থেকে ৩০ কিমি দক্ষিণে ছোট্ট শহরতলি রুয়াকাকার সমদ্র সৈকতে ছুটির একটা দিন পেয়ে ক্রিকেটাররা দল বেঁধে সৈকত বিহারে আনন্দ উল্লাসে মেতে ওঠেন। আর তাদের হই-হুল্লোড়, সেলফি উত্সব কিছুই বাদ যায়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি