
এম মহিউদ্দিন,সদর দক্ষিণঃ
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় মায়ের সাথে অভিমান না করে ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্নহত্যা করেছেন সাব্বির (১৮) নামের এক যুবক।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে সদর দক্ষিণের রেলক্রসিং এলাকায় এ দুঘর্টনা ঘটে।
নিহত সাব্বির উপজেলার শাকতলা উত্তর পাড়া এলাকার প্রবাসী মোশারফ হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, একটি যাত্রীবাহি ট্রেন রেলক্রসিং দিয়ে যাওয়ার সময় সাব্বির ট্রেনের নিচে ঝাঁপ দেয় । ওই সময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
লাকসাম রেলওয়ে পুলিশের ইনচার্জ স্বপন কান্তি বরুয়া জানান, এমন একটা ঘটনা শুনেছি। বিস্তারিত এখনো জানিনা।

















































