রকিবুল হাসান রকি, সদর দক্ষিণ ঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার দয়াপুর এলাকায় অ্যাডভান্স সিএনজি ফিলিং স্টেশনের অপর পাশে লেগুনা-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই পুরষ ও লেগুনার যাত্রী। তবে তাৎক্ষণিক ভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
নিহতরা হলেন- মৌলভীবাজার সদর উপজেলার নবীপুর গ্রামের মাসুদ মিয়ার ছেলে ইকবাল (২৫), একই গ্রামের এরশাদ মিয়ার ছেলে মনসুর (২০), আয়নাল (২৩) ও মৌলভীবাজার সদরের প্রেসাদাসের ছেলে সুমন (৩২)।
স্থানীয়রা জানান, সকালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মুরগিবোঝাই একটি লেগুনাটি দয়াপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসার ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে লেগুনায় থাকা দুই সহোদরসহ চারজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার বিষয়টি জানান ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসঅাই) আব্দুস সালাম।
তিনি বলেন, মরদেহগুলো উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।


















































