ডেস্ক রিপোর্টঃ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিজয়ী আওয়ামী লীগের ডা. সেলিনা হায়াৎ আইভী মিষ্টি নিয়ে বিএনপির প্রাথী সাখাওয়াত হোসেন খানের বাসায় গেছেন।
শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে নগরীর খানপুর কাজিপাড়া এলাকায় সাখাওয়াতের বাসায় যান আইভী।
সেলিনা হায়াৎ আইভীর সাথে তার ছোট ভাই রিপন রয়েছেন। তবে তিনি বাসায় যাননি।
অপর দিকে সাখাওয়াত হোসেন খানের সাথে রয়েছেন নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল ও আবু আল ইউসুফ খান।























































