শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ফেসবুকের নতুন ফিচার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১২.২০১৬

181425_190

পূর্বাশা ডেস্ক:

বছর শেষে ইউজারদের জন্য নতুন গিফট নিয়ে আসছে ফেসবুক। নিউইয়ার গিফট হিসেবে এবার ফেসবুক মেসেঞ্জারে নতুন ফিচারের কথা বলল ফেসবুক। প্রথম গ্রুপ ভিডিও চ্যাটিং-এর সুবিধা। ভাইবার, গুগল ডুয়ো, স্কাইপি-র সাথে প্রতিযোগিতায় এবার গ্রুপ চ্যাটিং-এর ফিচার অ্যাড করল ফেসবুক।

এতদিন ফেস-টু-ফেস চ্যাটিং থাকলেও গ্রুপ চ্যাটিং ফিচার ছিল না মেসেঞ্জারে। এবার থেকে একইসাথে ৫০ জনের সাথে ভিডিও চ্যাট করতে পারবেন ইউজার। এর মধ্যে ছয়জন ইউজারকে আলাদা স্ক্রিনে দেখা যাবে। বাকিরা এক এক করে তাদের সাথে অ্যাড হতে পারবেন। তবে ছয়জনের বেশি একসাথে ভিডিওতে থাকতে পারবে না। অডিও পেলেও পালা করে ভিডিওতে আসতে হবে।

এই সুবিধা পাওয়ার জন্য ফেসবুক মেসেঞ্জারের নতুন ভার্সন আপডেট করার পরামর্শ দিয়েছেন ফেসবুকের মেসেঞ্জারের প্রোডাক্ট ম্যানেজার স্টিফানি টেইন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি